‘বাবা নেই, মাকে হারাতে চাই না’

নীলফামারী প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১৩:১৯আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:৩৫

তাসকিনা বেগম বছর দুয়েক আগে বাবা মারা গেছেন বিউটি আক্তারের। মাস দুয়েক আগে ইজিবাইক থেকে পড়ে মা তাসকিনা বেগমের (৫৫) হাত ও কোমরের হাড় ভেঙে গেছে। মাকে সুস্থ করতে বিউটির প্রয়োজন লক্ষাধিক টাকা। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করার সম্ভব নয়। তাইতো মাকে সুস্থ করতে সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে বিউটি। 

বিউটি বলে, ‘আমার বাবা নেই, মাকে হারাতে চাই না। আমার মাকে সুস্থ করে দিন আপনারা। লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ সেবার মাধ্যমে আপনাদের সেই ঋণ শোধ করার চেষ্টা করবো।’

নীলফামারীর জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের নবম শ্রেণির ছাত্রী বিউটি। সে জানায়, ছয় বোনের মধ্যে সে সবার ছোট। বড় পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে। ২০১৫ সালে তার বাবা মাহাবুল ইসলাম মারা যান। এরপর থেকেই তার মা অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার ও তার লেখাপড়ার খরচ চালাচ্ছিলেন। দুই মাস আগে  ইজি বাইক থেকে পড়ে গিয়ে মায়ের ডান হাত ও কোমরের হাড় ভেঙে যায়।  

তাসকিনা পৌর শহরের সবুজ পাড়া মহল্লার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। টাকার অভাবে দুই মাস ধরে চিকিৎসা ছাড়াই বাড়িতে পড়ে আছেন।

বিউটি বলে,‘আমার মা বর্তমানে বাড়িতে আছেন। তবে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স-ট্রমা বিশেষজ্ঞ চিকিৎসক আনিছুর রহমান ডলারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সুস্থ করতে হাত ও কোমরে জরুরি অপারেশনের প্রয়োজন। এজন্য খরচ হবে এক লাখ টাকার ওপরে। ওই পরিমাণ টাকা যোগাড় করা আমার এবং আমার বোনদের পক্ষে  সম্ভব না।’

চিকিৎসকরা বলছেন, তাসকিনা বেগমের চিকিৎসা বাবদ লক্ষাধিক টাকার দরকার।

বিউটির বড় দুলাভাই রেজাউল করিম বলেন, ‘আমি দর্জির কাজ করি। আমার শাশুড়ির দুর্ঘটনার পর থেকেই তার চিকিৎসার টাকা জোগান দিয়ে আসছি। সামান্য আয় থেকে আপারেশনের জন্য ওই পরিমাণ টাকা আমার পক্ষে জোগান দেওয়া সম্ভব না। এমনকি তার কোনও জায়গা-জমি নেই যে সেতা বিক্রি করে চিকিৎসা চালাবো।’

বিউটি সবার কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই সহযোগিতা করে আমার মাকে সুস্থ করে দিন। তাতে আমার লেখাপড়া সচল থাকবে। আমি লেখাপড়া শিখে বড় হয়ে দেশ সেবার মাধ্যমে আপনাদের ঋণ পরিশোধের চেষ্টা করবো।’

আগ্রহী ব্যক্তিরা এই হিসাব নম্বরে সহযোগিতা করতে পারেন।  রেজাউল করিম, সঞ্চয়ী হিসাব নং-১১৭৩১২১১৮৮৩৭০৪৮, মার্কেন্টাইল ব্যাংক, নীলফামারী শাখা। এছাড়াও ০১৭২৮৯৩৫৩০০ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম