ফাতেমার শীর্ষ ১০ নারীর একজন হয়ে ওঠার গল্প

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৭ মার্চ ২০১৯, ১৬:১১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৭:২৪



ফাতেমা
২০১০ সাল, তখন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা। বয়স ১০ কিংবা ১১ বছর। অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ পর্যন্ত করতে হয়েছে তাকে। দরিদ্র বাবা বোঝা মনে করে মেয়েকে শিশু বয়সেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে আশার আলো পাঠশালার বাধায় সে যাত্রায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পান ফাতেমা। শুধু বিয়ে বন্ধ করেই ক্ষান্ত হননি পাঠশালা কর্তৃপক্ষ, ফাতেমার লেখাপড়ার দায়িত্বও নেন তারা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই কিশোরীকে। সেই থেকে আলোর পথে ফেরা, আলো ছড়িয়ে অন্য শিশুকে আলোকিত করা। কুড়িগ্রামের এই ফাতেমাই এখন দেশের শীর্ষ দশজন নারীর একজন। পেয়েছেন ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা-২০১৮’ পুরস্কার।

শনিবার (২৩ মার্চ) জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০১৮’ প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে পাক্ষিক ‘অনন্যা’। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীদের উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা একং সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। অন্যদের মধ্যে পুরস্কার হাতে তুলে নেনে প্রতিকূলতা মাড়িয়ে উঠে আসা কুড়িগ্রামের ফাতেমা।

পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার শিকার ফাতেমা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। বড় হয়ে তথ্যপ্রযুক্তির শিক্ষক হতে চান তিনি। ফাতেমা বলেন, ‘২০১০ সালে বাল্যবিয়ের হাত থেকে বাঁচিয়ে আশার আলো পাঠশালা তাকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করে। এরপর পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ অর্জন করি। এসএসসিতে মানবিক বিভাগ থেকে ৪.৯০ জিপিএ অর্জন করি। এবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছি। পড়ালেখার পাশাপাশি আশার আলো পাঠশালায় কম্পিউটার প্রশিক্ষণও নিয়েছি। মাইক্রোসফট বাংলাদেশের দূত হিসেবেও কাজ করছি। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এখন আশার আলো আইটি পাঠশালার প্রশিক্ষক হিসেবে শিশুদের কম্পিউটার শিক্ষা দিচ্ছি।’

শীর্ষদশ পুরস্কারপ্রাপ্ত ও অতিথিরা

ফাতেমা আরও বলেন, ‘২০১০ সালের পর বেশ কয়েকবার আমার বিয়ের কথা হয়। প্রতিবারই নিজের চেষ্টায় পারিবারিক ও সামাজিক চাপ উপেক্ষা করে পড়ালেখা চালিয়ে যাই। ভবিষ্যতে কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত মেয়েদের নিয়ে কাজ করতে চাই আমি।’

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ার ফাতেমা বলেন, ‘এ ভালো লাগা বর্ণনাতীত। এটা আমার কল্পনার বাইরে ছিল। ভাবলেই অবাক হই, আমি দেশের সেরা দশ নারীর একজন!’

নিজের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ফাতেমা বলেন, ‘আমার স্বপ্ন তথ্যপ্রযুক্তির (কম্পিউটার) একজন শিক্ষক হওয়া। প্রান্তিক নারীদের প্রতিনিধি হিসেবে প্রযুক্তির জ্ঞান গ্রামীণ নারীদের মাঝে ছড়িয়ে দেওয়া। দেশের নারীরা যেন প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারেন আমি সেটা নিয়ে কাজ করবো।’

মেয়ের সফলতায় আনন্দিত জানিয়ে ফাতেমার বাবা আয়নাল হক বলেন, ‘আমি এখন উপলব্ধি করছি আমার মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল। মেয়ে যতদূর পর্যন্ত পড়তে চায় পড়বে, আমার তাতে কোনও বাধা থাকবে না।’

আয়নাল হক আরও বলেন, ‘আমার কোনও ছেলে নেই। চার মেয়ের মধ্যে ফাতেমা দ্বিতীয়। দারিদ্র্যতার কারণে ফাতেমাকে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার ভুল ভেঙেছে, ফাতেমা যতদূর পড়াশোনা করতে চায়, যে কাজ করতে চায় করুক। আমি তার ইচ্ছায় বাধা দেবো না।’

আশার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মণ বলেন, ‘ফাতেমা পিছিয়ে পড়া মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সে নিজের চেষ্টা, ধৈর্য আর একাগ্রতায় আজ এই যোগ্যতা অর্জন করেছে। আমি আশা করছি, সে দেশের নারীদের জন্য কাজ করে যাবে।’

ফাতেমা ছাড়াও এবারের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সাংবাদিকতায় কুড়িগ্রামের লাইলী বেগম, চিকিৎসায় ডা. সায়েবা আক্তার, ব্যবস্থাপনা ও উন্নয়নে পারভীন মাহমুদ, প্রশাসনে এসপি শামসুন্নাহার, উদ্যোক্তায় আফরোজা খান, কুটিরশিল্পে সোনা রানী রায়, তারুণ্যের আইকন নাজমুন নাহার, নৃত্যশিল্পে সুইটি দাস চৌধুরী ও খেলায় রুমানা আহমেদ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম