৪০টি টিয়া অবমুক্ত

পঞ্চগড় প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৬:৫৮আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:০৫

অবমুক্ত টিয়া পাখিগুলো বনে আপন নীড়ে ফিরে গেলো ৪০টি টিয়া পাখি। পঞ্চগড়ে পাচারকারীদের কাছ থেকে উদ্ধারের পর তাদেরকে অবমুক্ত করা হয়। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে একটি বাস থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাখিগুলোকে অবমুক্ত করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

পঞ্চগড় সদর উপজেলা বিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পাখিগুলো ছিল দেশি টিয়া পাখি। এগুলোকে ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে আমরা বাস থেকে পাখিগুলো উদ্ধার করি। আব্দুল জব্বার নামের একজন ফাঁদ পেতে পাখিগুলো ধরে। তিনি তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হুলাসুজোত গ্রামের রুস্তম আলীর ছেলে। জব্বার পাখিগুলো নাটোরের মজিবুল হক নামে এক পাচারকারীর কাছে বিক্রি করে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, বনবিভাগ গোপন খবরের ভিত্তিতে পাখিগুলোকে উদ্ধার করে। বন্যপ্রাণি আইনে পশু-পাখি শিকার ও ধরা সম্পূর্ণ নিষেধ। বন্যরা বনেই সুন্দর, তাই তাদের অবমুক্ত করে দেওয়া হয়েছে।

অবমুক্ত টিয়া পাখিগুলো বনবিভাগ সূত্রে জানা গেছে, বনবিভাগের কর্মকর্তারা বাংলাবান্ধা থেকে সিরাজগঞ্জগামী রয়েল এন্টারপ্রাইজ নামের বাসটিকে আটক করে। বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বাসটিকে চ্যালেঞ্জ করেন। এসময় বাসটিতে অভিযান চালিয়ে ৪০টি টিয়া পাখিসহ একটি খাঁচা উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পাখিগুলোকে অবমুক্ত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, বনবিভাগের পঞ্চগড় সদরের বিট অফিসার আনোয়ারুল ইসলাম, বন কর্মকর্তা মধুসুধন বর্মন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম উপস্থিত ছিলেন।

বাসের সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, এই খাঁচাটি তেঁতুলিয়া থেকে বাসে তোলা হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম