হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৭:৫১আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৭:৫১

হত্যা মামলা জাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁয়ে হত্যা মামলায় জাহেরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঠাকুরগাওয়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় দেন।

দণ্ডিত আসামি জাহেরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহেরের ছেলে।

এছাড়াও আসামি আলম, তাজউদ্দীন, আবু তাহের ডিকরা, মহসিনা বেগম, মুক্তা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাত্র ৪ শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলীর (৩৯) পরিবারের সঙ্গে আসামি পক্ষের বিরোধ চলে আসছিল। ওই শত্রুতার জের ধরে ২০০৩ সালের ২৬ অক্টোবর বেলা ২টার দিকে নিহত মোহাম্মদ আলী রোপা ধান ক্ষেতে পানি সেচ দিয়ে বাড়ি ফেরার পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌঁছালে দণ্ডিত আসামি ও তার সহযোগিরা তাকে আটক করে বেধরক মারধর করে। এসময় আসামি জাহেরুল ইসলাম লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে নিহতের অপর ভাই ও ভাবিসহ অন্যরা এগিয়ে আসলে আসামিরা তাদেরও মারধর করে এবং নারীদের শ্লীলতাহানী ঘটায়। পরে মোহাম্মদ আলীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় তার ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম