বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ২০:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:৫০

বিদ্যুৎস্পৃষ্ট

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার টাঙ্গালিয়া পাড়ায় পল্লীবিদ্যুতের লাইনের খুটি পরিবর্তন করার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রমিক সিজীব। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান, নিহত সজীব হোসেন টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ উপজেলার বেঙ্গুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এ ব্যাপারে জানতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘এ ধরণের একটি দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেনি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম