হিলিতে ভিজিডি’র ৩৬০ বস্তা চাল উদ্ধার

হিলি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৯, ১৮:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:৫৩

হিলিতে ভিজিডি’র ৩৬০ বস্তা চাল উদ্ধার দিনাজপুরের হিলিতে দুস্থদের উন্নয়নের জন্য (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ভিজিডি’র সরকারি ৩৬০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) রাতে উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন থেকে অবৈধভাবে মজুত করা চালের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিজিডির চাল বিতরণে নিয়োজিত ট্যাগ অফিসার বাদী হয়ে চারজনকে নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মাহমুদুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের ভিজিডির বরাদ্দকৃত চাল বন্টন ও মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেন। আমি নিয়োগপ্রাপ্ত হয়ে সঠিকভাবে দায়িত্বপালন করছিলাম। এরই একপর্যায়ে আলিহাট ইউপির পরিত্যক্ত পুরাতন ভবনের কক্ষে আনুমানিক ৩শ’ থেকে সাড়ে ৩শ’ বস্তা চাল মজুত রাখা হয়েছে এমন সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি আমাকে বিষয়টি জানালে পুলিশ নিয়ে সেই ভবনে গেলে দুটি কক্ষেই চালের বস্তা দেখতে পাই।

পরিষদের সচিবকে চালের কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে রাতে একদল চোরাকারবারী ট্রাকে করে চালগুলো এনে পুরাতন ভবনের জানালার গ্রিল ভেঙে ভেতরে মজুত করে। এর কোনও কাগজপত্র নেই বলে তিনি জানান।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই দুটি ঘর থেকে ভিজিডির ৩০ কেজি করে ৩৬০ বস্তায় ১০ হাজার ৮শ’ কেজি চাল জব্দ করে নিয়ে আসা হয়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার ভিজিডির ৩৬০ বস্তা চাল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্যাগ অফিসার বাদী হয়ে চারজনকে নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাল-ডাল কেনাই বন্ধ হয়ে গেছে, এনজিওর কিস্তি কীভাবে দেবো
চাল-ডাল কেনাই বন্ধ হয়ে গেছে, এনজিওর কিস্তি কীভাবে দেবো
চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ইরান-মার্কিন চুক্তি কি টিকিয়ে রাখতে পারবে কাতার-পাকিস্তান
কী, কেন, কীভাবেইরান-মার্কিন চুক্তি কি টিকিয়ে রাখতে পারবে কাতার-পাকিস্তান
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
শেয়ার বাজারে আসছে সরকারি কোম্পানি, কী বদলাবে
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত