বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীর মামলা খারিজ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৫:০২আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:০২

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় বিজিবির বিরুদ্ধে করা গ্রামবাসীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক আরিফুর রহমান এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এই মামলার বাদী-গ্রামবাসী ন্যায় বিচার থেকে বঞ্চিত। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, তারা ন্যায় বিচার পাবে।’

এ ঘটনার প্রতিক্রিয়ায় ৫০ বিজিবির বর্তমান অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, ‘আইন তার নিজের গতিতে চলে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন গ্রামবাসী নিহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে ৫০ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির সাত সদস্যের নাম উল্লেখ ও অজ্ঞাত একশ জনকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে তিনটি অভিযোগপত্র দাখিল করে। ১১ এপ্রিল ওই অভিযোগপত্র মামলা হিসেবে নেওয়ার ব্যাপারে আদেশের দিন ধার্য ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম