নুসরাত এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৯:৩৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:৫৯

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল (ছবি– প্রতিনিধি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নুসরাত রাফির হত্যাকাণ্ডে দেশবাসী আজ স্তম্ভিত। নুসরাত রাফি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে।’

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে জাতি ও জনগণের প্রত্যাশার প্রতি অবিচার করেছেন।’ তবে তিনি ও বিএনপির অন্য সংসদ সদস্যদের শপথ না নেওয়ার সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসবে না বলেও জানান।

তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক সংকটকে কেবল বিএনপির দলীয় সংকট হিসেবে দেখা ঠিক হবে না। এটা গণতন্ত্র উদ্ধারের জন্য সমগ্র দেশের সংকট।’

তিনি বলেন, ‘বিএনপি যে সংকট মোকাবিলা করছে, একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য এটা কোনও দুরূহ ব্যাপার নয়। জনসাধারণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাধ্যমে এ সংকটের অবসান ঘটাবে বিএনপি।’

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও দলে বা দেশনেত্রীর পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত হয়নি; হলে তা জাতিকে জানিয়ে দেওয়া হবে। সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জঘন্য মনোভাবের পরিচয় দিয়েছে। দেশবাসীকে নিয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী