হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

হিলি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৭:১০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:২১

হিলি স্থলবন্দর

দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা। দুই দিন আগে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ১১-১৬ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ১০-১৩ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, আগে বন্দর দিয়ে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গত কয়েকদিন ধরে ৩৫-৪০ ট্রাক করে আমদানি হচ্ছে। নাসিক, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আর এসব পেঁয়াজ বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি ১০-১৩ টাকা দরে বিক্রি হচ্ছে; যা দুইদিন আগে ১১-১৬ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আসন্ন রমজান মাসকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বাড়ে। এজন্য পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকেরা। দেশের অন্য বন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে তাপদাহ চলায় আমদানি পেঁয়াজের চাহিদা কমেছে। তাই ভারতীয় পেঁয়াজের দাম কমেছে।

তিনি আরও জানান, রমজানকে ঘিরে দেশের বিভিন্ন স্থানের কৃষকেরা শুকনো পেঁয়াজ মজুদ করেছিলেন। দাম বাড়তির দিকে থাকায় কৃষকেরা সেসব পেঁয়াজ বাজারে ছেড়েছেন। এতে দেশীয় পেঁয়াজের দামও কমেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের