ভ্যাট ফাঁকি দেওয়ায় পঞ্চগড়ে ৯ প্রতিষ্ঠানের ব্যবসায়িক দলিল জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৬:৫৫আপডেট : ০১ মে ২০১৯, ১৭:৪২

জব্দ দলিলপত্র নিয়মিত মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ না করা ও ভ্যাট রেজিস্ট্রেশন না থাকায় পঞ্চগড়ের ৯টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক দলিলপত্র জব্দ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ পঞ্চগড়ের বিভাগীয় কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এই অভিযান চালান। এ সময় একটি প্রতিষ্ঠানের দুটি কম্পিউটারও জব্দ করা হয়।

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টির ভ্যাট রেজিস্ট্রেশন নেই। প্রতিষ্ঠানগুলো হলো পঞ্চগড়ের খান অ্যান্ড ব্রাদার্স, শহীদ স্টিল, জাকিয়া ট্রেডার্স, আঁখি অ্যান্ড অপু ট্রেডার্স ও বোদা উপজেলার বাবু ট্রেডার্স। বাকি চারটি প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন থাকলেও তাদের বিরুদ্ধে বিক্রি অনুযায়ী মূল্য সংযোজন কর পরিশোধ না করার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হান্নান শেখের ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ ট্রেডার্স, পঞ্চগড়ের মতিন এন্টারপ্রাইজ, রোদেলা ফার্নিচার ও নিপু এন্টারপ্রাইজ। তাই বিষয়টি যাচাই করার জন্যই আমরা তাদের ব্যবসায়িক দলিল জব্দ করেছি।

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বলেন, ‘নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১৬শ। তারমধ্যে দাখিলপত্র জমা দিতো ৭০টি, যা গত কয়েকদিনে বেড়ে দাঁড়িয়েছে ৯০টিতে। আর ৫০টির মতো প্রতিষ্ঠান দাখিলপত্র না দিলেও, বিচ্ছিন্নভাবে চালান জমা দেয়। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই তাদের বিক্রি অনুযায়ী মূল্য সংযোজন কর পরিশোধ করেন না। তারা দীর্ঘদিন ধরেই এভাবে ফাঁকি দিয়ে আসছিল। এভাবে প্রতি বছর সরকার অনেক টাকা রাজস্ব হারাচ্ছে। আমরা তাদের ব্যবসায়িক নথিপত্র যাচাই করার জন্য এনেছি। আশা করি, বাকিরা নিজে থেকেই ভ্যাট রেজিস্ট্রেশন করে তাদের প্রকৃত মূল্য সংযোজন কর পরিশোধ করবে।’

পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হান্নান শেখ বলেন, ‘আমার প্রতিষ্ঠান যদি মূল্য সংযোজন কর কম দেয়, তাহলে আমাকে জানানো উচিত ছিল। আমাকে না জানিয়ে আমার এবং অন্য ব্যবসায়ীদের ব্যবসায়িক দলিলপত্র জব্দ করে নিয়ে গেছে। এটা ঠিক হয়নি। তারা আমাদের জানাতে পারতো। আমরা অবশ্যই আইন মেনে ব্যবসা করতে চাই।’  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম