রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

রংপুর প্রতিনিধি
০৩ মে ২০১৯, ২০:১৬আপডেট : ০৩ মে ২০১৯, ২০:২২

রংপুর

রংপুর নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) বেলা ১টার দিকে নগরীর চারতলা মোড় এলাকার বনানী পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেয়ে তাসনিয়াকে (১২) নিয়ে বনানী পাড়া মহল্লায় সৈয়দ আলীর বাসায় ভাড়া থাকতেন স্কুলশিক্ষিকা তানিয়া হুসনে বানু (৩০) ও তার স্বামী লাল মিয়া। তাদের সঙ্গে থাকতেন তানিয়ার মা তাজমহল বেগমও (৬২)।

সূত্র আরও জানায়, আজ (শুক্রবার) দুপুরে ভেজা কাপড় শুকাতে দেওয়ার জন্য ছাদে যান তাজমহল বেগম। তারে কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। তার চিৎকারে মেয়ে তানিয়া ও নাতনী তাসমিয়া ছুটে আসেন। তাজমহল বেগমকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তানিয়া ও তাসমিয়া। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন বলেন, ‘বাড়ির মালিক চুরিরোধে বাসার চারদিকে বৈদ্যুতিক তারের ফাঁদ বানিয়ে রেখেছিলেন। সে কারণে কাপড় শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তাজমহল বেগম। তাকে বাঁচাতে এসে তার মেয়ে ও নাতনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান