জলঢাকায় স্বতন্ত্র প্রার্থী বাহাদুরের জয়

নীলফামারী প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১০:১৫আপডেট : ০৬ মে ২০১৯, ১০:২৮

আবদুল ওয়াহেদ বাহদুর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ৪৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আনছার আলী মিন্টু ৪০ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

রবিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

উপজেলা পরিষদ নির্বোচনের পঞ্চম ধাপে ১০ মার্চ জলঢাকায় নির্বাচন হওয়া কথা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতায় তা স্থগিত ছিল। যাচাই-বাছাইয়ে বাহাদুরের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে ফেতে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করলে, তিনি ওই আদেশ বহাল রাখেন। পরে উচ্চ আদালতের রায়ে তার প্রার্থিতা ফিরে পেলে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এদিকে, আনছার আলী মিন্টু উচ্চ আদালতে আপিল করলে আদালত ছয় সপ্তাহের জন্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেন। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে নির্ধারিত দিনে ভোটগ্রহণ হয়।

২২ এপ্রিল উচ্চ আদালত মিন্টুর আবেদন বাতিল করে নির্বাচন কমিশনকে ভোট গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে রবিবার (৫ মে) ভোটগ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা রিটানিং কর্মকর্তা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম