রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সুমন নিহত

রংপুর প্রতিনিধি
০৭ মে ২০১৯, ০৯:০১আপডেট : ০৭ মে ২০১৯, ০৯:১৪

রংপুর রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইছলী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সুমন নিহত হয়েছে। সোমবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের সুমনকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেফতার করার পর সোমবার রাতে তাকে নিয়ে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার অভিযান নামে। তার দেওয়া তথ্য অনুযায়ী গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চর ইছলী এলাকায় গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে সুমন নিহত হয়। তার লাশের পাশ থেকে একটি ওয়ানশুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সুমন একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে, নারী অপহরণ করে ধর্ষণ, মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টি মামলা রয়েছে।

ময়না তদন্তের জন্য সুমনের মৃতদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম