রংপুর থেকে দুই জেএমবি সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৬:০৮আপডেট : ১১ মে ২০১৯, ১৬:০৮

গ্রেফতার জেএমবির দুই সক্রিয় সদস্য

রংপুর নগরীর হারাগাছ ও গঙ্গাচড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‌্যাবের মিডিয়া অফিসার খন্দকার গোলাম মর্তুজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জেএমবি’র সক্রিয় সদস্যরা হলো, রংপুর জেলার হারাগাছা থানার বধুকমলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো.রফিকুল ইসলাম  এবং  গঙ্গাচড়া উপজেলার তালপট্টি গ্রামের মো.সেকেন্দারের ছেলে নুরুল ইসলাম (২৭)।

র‌্যাব জানায়, তাদের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে রংপুর নগরীর হারাগাছ থানায় অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য মো.রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এসময় কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার কর হয়। পরে রফিকুলের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুরের একটি দল জেলার গঙ্গাচড়া থানার তালপট্টি গ্রাম থেকে জেএমবির অপর এক সদস্য মো. নুরুল ইসলাকে গ্রেফতার করে। তার কাছ থেকেও উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জঙ্গিরা দীর্ঘদিন

ধরে গোপনে সংগঠনের সদস্য, চাঁদা সংগ্রহ ও বৈঠকসহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করেছে। রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলছে এবং সদস্য সংগ্রহের মাধ্যমে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে। এছাড়াও এ অঞ্চলে তাদের বিভিন্ন অপতৎপরতার পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে র‌্যাব ১৩ মিডিয়া অফিসার গোলাম মর্তুজা জানান, গ্রেফতার দুই জঙ্গির স্বীকারোক্তি অনুযায়ী তাদের অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম