মেজর জিয়ার অনুসারী পরিচয়ে চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি

পঞ্চগড় প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৮:৫৮আপডেট : ২০ মে ২০১৯, ১৯:০১

পঞ্চগড় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সংগঠক পলাতক মেজর জিয়ার (বহিষ্কার) অনুসারী পরিচয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ব্যাপারে আনোয়ার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আনোয়ার সাদাত সম্রাট বলেন, গত ১৭ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার মোবাইলে ০১৬৩১৫৮৬৫১৫ নম্বর থেকে একটি ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে মেজর জিয়ার অনুসারী বলে পরিচয় দিয়ে বলেন, আমাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছে। তাদের বের করতে ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন। আপনি পাঁচ লাখ টাকা দেবেন। তা না হলে আপনি ও আপনার পরিবারকে হত্যা করা হবে।
এছাড়া ০১৭৪৫৭৮১০৭৬ ও ০১৭৯৬০৬৪৩৮৯ নম্বর থেকে একই হুমকি দেওয়া হয়েছে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপু, হাফিজাবাদ ইউনিয়নের ব্যবসায়ী বাবুল খান, ভজনপুর এলাকার পাথর ব্যবসায়ী আব্দুল মান্নান ও নিমনগর এলাকার ব্যবসায়ী সাইফ জামিল লিখনসহ একাধিক ব্যক্তিকে। এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দীপুও পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমরা তাদেরকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছি। বিষটি খতিয়ে দেখছি। আশা করি দুই-একদিনের মধ্যেই এ সমস্যার উদঘাটন করতে সক্ষম হবো। অপরাধী যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম