ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১৫:৪৪আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:০০

সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক মো. মোজাম্মেল হক নীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মে) সকালে ভেজাল সেমাই তৈরির দায়ে বসুনিয়া মোড়ের ‘নাজ ফুড প্রোডাক্টস’র মালিক সাহিদকে দুই লাখ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে নতুন বাবুপাড়া এলাকার ‘ডায়মন্ড চিপস’র মালিক মোস্তফাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ জরিমানা করেন।

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এই র‌্যাব কর্মকর্তা জানান, বুধবার সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান চালায় র‌্যাব। সেখানে ভেজাল সেমাই তৈরি করতে দেখা যায় ‘নাজ ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করে বাবুপাড়া এলাকার ‘ডায়মন্ড চিপস’ নামের আরেকটি প্রতিষ্ঠান। বিষয়টি জানানো হলে, ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির মালিককে দুই লাখ টাকা করে জরিমানা করেন। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা ও কারখানা সিলগালা করা হয়েছে। ভেজালবিরোধী এ অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি।

/একে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম