হিলিতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গলাকেটে হত্যার চেষ্টা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৪:১৫আপডেট : ২৯ মে ২০১৯, ১৪:১৬

দিনাজপুর দিনাজপুরের হিলি পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদকে (৩৮) গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ মে) রাত ১০টার দিকে হিলির দক্ষিণ বাসুদেবপুরের মিশন স্কুল মাঠে এ ঘটনা ঘটে। রাজু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাজু মিয়াসহ ছয়-সাত জনকে আসামি করে রাজুর বড়ভাই গোলজার হোসেন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আহত রাজু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত সাজু হিলির কালিগঞ্জ এলাকার আসলামের ছেলে।

ওসি (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘রাজু রাতে স্থানীয় মহিলা কলেজ এলাকা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মিশন স্কুলের কাছে পৌঁছালে, সাজুসহ কয়েকজন যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ধারালো চাকু দিয়ে রাজুর গলায় আঘাত করে তারা পালিয়ে যায়। এতে তার গলার ডান পাশের একটি রক্তনালি কেটে যায়। গুরুত্বর আহতাবস্থায় তাকে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

ওসি আরও জানান, এ ঘটনায় রাজুর বড় ভাই গোলজার হোসেন বাদী হয়ে রাতেই সাজুসহ ছয়-সাত জনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল মাহমুদ বলেন, ‘রাত ১০টার পর রাজুকে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলার ডান পাশের রক্তের নালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল বলেন, ‘হিলিকে মাদক নির্মূলে পুলিশ যে অভিযান চালাচ্ছে, তাতে রাজু সহযোগিতা করছে। আর এ কারণেই মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা তাকে হত্যার চেষ্টা করে থাকতে পারে। আমরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক