লিচু খেতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

দিনাজপুর প্রতিনিধি
০১ জুন ২০১৯, ০৫:০২আপডেট : ০১ জুন ২০১৯, ১৭:৩৯

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে বাগানে লিচু খেতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার (৩১ মে) দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় লিচু বাগানের পাহারাদার খলিল (২৩) এবং রণজিত দেবনাথকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক খলিল বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের বাসিন্দা। আর রণজিতের বাড়ি জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা গোপাল মাস্টারের লিচু বাগানে যায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। এ সময় তাকে একা পেয়ে ধর্ষণ করে বাগানের দুই পাহারাদার খলিল এবং রণজিত। পরে ওই ছাত্রী ঘটনাটি স্থানীয়দের জানালে তারা দুই পাহারাদারকে আটক করে পুলিশে খবর দেয়। বীরগঞ্জ থানার এসআই আমজাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে দু’জনকে আটক করে।
এ ব্যাপারে এসআই আমজাদ আলী বলেন, ‘খলিল এবং রণজিত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন বলেন, ‘সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেফতার করে। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ভিকটিমের পরিবারকে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি