সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গাইবান্ধা প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৩:১৬আপডেট : ০১ জুন ২০১৯, ১৩:২৪

গাইবান্ধা জেলা

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

শুক্রবার (৩১ মে) দুপুরে গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার মো. আলমগীর কবির প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন। দলীয়ভাবে ও লটারির মাধ্যমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে আশরাফুল আলম সরকার লেবু ‘নৌকা’, আহসান হাবীব খোকন ‘লাঙল’, গোলাম আহসান হাবীব মাসুদ ‘মোটরসাইকেল’, খয়বর হোসেন সরকার মওলা ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর মধ্যে সফিউল আলম ‘চশমা’, শওকত আলী ‘টিয়া পাখি’, আব্দুর রাজ্জাক তরফদার ‘টিউবওয়েল’, আল শাহাদত জামান জিকো ‘তালা’, আসাদুজ্জামান মনি ‘লাঙল’ ও সুরুজিত কুমার সরকার ‘বৈদ্যুতিক বাল্ব’ প্রতীক পেয়েছেন। 

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে হোসনে আরা বেগম ‘লাঙল’, আল্পনা রানী গোস্বামী ‘ফুটবল’ ও উম্মে সালমা ‘হাঁস’ ও হাফিজা বেগম কাকলী ‘কলস’ প্রতীক পেয়েছেন।

এদিকে, প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে দিনভর ভোটারদের কাছে ছুটছেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, ১৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। প্রচার-প্রচারণায় সময় যাতে নিয়ম লঙ্ঘন না করে সেজন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন ভোট অনুষ্ঠিত হবে। উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও নারী ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন। মোট ভোট কেন্দ্র ১১১টি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম