দিনাজপুরের বটতলী এলাকায় মিনিবাসের ধাক্কায় কায়সার হোসেন (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে বটতলী এলাকায় বাজার করতে বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন কায়সার হোসেন। এসময় দিনাজপুরগামী একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এলাকাবাসীর দাবিগুলোর ব্যাপারে আলোচনা চলছে এবং অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।








