সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে দুই যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৫:৫৪আপডেট : ১১ জুন ২০১৯, ১৬:৩৬

রংপুর

রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার বড়ভোলা গ্রামে এই ঘটনা ঘটে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহেব জামান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন−বড়ভোলা গ্রামের দুলু মিয়া (৩০) ও তার চাচাতো ভাই এনামুল হক (২০)। আহত ব্যক্তি হলেন তাদের আরেক চাচাতো ভাই শাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুলু মিয়া রাতে টয়লেটে গেলে অসাবধানতাবশত তার মোবাইলটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে নামলে জ্ঞান হারিয়ে ফেলেন দুলু মিয়া। তার উঠতে দেরি হওয়ায় চাচাতো ভাই এনামুলও সেপটিক ট্যাংকে নামেন। এর কিছুক্ষণ পর আরেক চাচাতো ভাই শাহিনও সেপটিক ট্যাংকে নামেন।

পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুলু ও এনামুল। অসুস্থ শাহিনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, এনামুল রংপুর কারমাইকেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে ঈদ উপলক্ষে চাচাতো ভাই দুলু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহেব জামান জানান, সেপটিক ট্যাংকের স্লাবের একটি অংশ ভাঙা ছিল, সেটা দিয়েই মোবাইল ফোনটি পড়ে গিয়েছিল। সেই মোবাইল ফোন তুলতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, মোবাইল ফোন তুলতে গিয়ে দু’জন মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম