গাছ কেটে পাচারের চেষ্টা, সরকারি গাড়ি আটকে দিলেন স্থানীয়রা

দিনাজপুর প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ০৩:২০আপডেট : ১৬ জুন ২০১৯, ০৩:২৫

গাছ পাচারের সময় সরকারি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয়রা দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যান থেকে গাছ কেটে পাচারের সময় সরকারি একটি পিকআপ ভ্যান আটকে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি আটক পিকআপ ভ্যানটি বন বিভাগের। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। শনিবার (১৫ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে রামসাগর জাতীয় উদ্যানের গাছ কেটে সরকারি পিকআপ ভ্যানে করে পাচার হচ্ছিল। এ সময় এলাকাবাসী গাড়িটি আটক করে।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, বিভিন্ন সময়ে উদ্যান থেকে সরকারি গাছ কেটে পাচার হয়। এসব বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কারণ পাচারের সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা দায়ী।

 আটক সরকারি গাড়ি পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান।

তবে পিকআপের চালক কুরবান আলীর দাবি, ‘কর্মকর্তাদের নির্দেশেই এসব গাছ নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আমি শুধু হুকুম পালন করেছি।’

পরে গাছসহ পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে দেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক