স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপান!

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ০৫:২২আপডেট : ১৮ জুন ২০১৯, ০৫:৩১

দিনাজপুর দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর এক স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কালুপাড়া গ্রামের রবিন মার্ডীর (৪৫) সঙ্গে স্ত্রী শ্রীমতি কেরিনা মুরমুর (৩৫) পারিবারিক নানা বিষয়ে প্রায়ই কলহ লাগতো। এরই জেরে রবিবার রাতে স্ত্রীকে মারধর করেন রবিন মার্ডী। স্থানীয়রা ছুটে এসে দেখেন, কেরিনা মারা গেছেন এবং রবিন বিষপান করে ছটফট করছেন। এ সময় রবিনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাবলু মিয়া জানান, ওই স্বামী ও স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া-বিবাদ গেলে থাকতো।
ওসি আমিরুল ইসলাম জানান, কেরিনার মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিনকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম