পরীক্ষায় অসদুপায় অবলম্ব‌ন করায় ৬ জনের এক মা‌সের কারাদণ্ড

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
২১ জুন ২০১৯, ১৯:২৮আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪২

কারাদণ্ড প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্ব‌ন করায় কু‌ড়িগ্রা‌মে ৬ পরীক্ষার্থী‌কে এক মা‌স ক‌রে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ জুন) বিকা‌লে তা‌দের কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রে পাঠা‌নো হয়। জেলা কারাগা‌রের জেলার লুৎফর রহমান এ তথ্য দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লো, আ‌তিকা তাস‌মিন, নও‌রিন আক্তার, গোলাম মোস্তফা,আনিছুর রহমান, মকবুল হো‌সেন ও শা‌হিনা খাতুন।

কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বি‌ভিন্ন কে‌ন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই ছয় পরীক্ষার্থীকে সং‌শ্লিষ্ট কে‌ন্দ্রের দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী মে‌জি‌স্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্য‌মে এক মা‌স ক‌রে কারাদণ্ডের আ‌দেশ দি‌য়ে জেল হাজ‌তে পাঠিয়েছেন।

জেলার লুৎফর রহমান জানান, শুক্রবার দণ্ডপ্রাপ্ত ছয় পরীক্ষার্থী‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌লে কারা কর্তৃপক্ষ তাদেরকে হাজ‌তে পাঠিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম