কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে ওই ছাত্রী ফুলবাড়ী থানায় মামলা (নম্বর ২৯) করেছে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। শ্যামপুর জেলে পাড়া গ্রামের হযরত আলীর পান-সুপারির বাগানে ওই ছাত্রী পান কুড়াতে যায়। তখন একই গ্রামের মৃত রাড়িয়া বাজারির ছেলে পাঁচ সন্তানের জনক জবদুল হোসেন (৫৫) তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে তার দাদীসহ স্থানীয়রা এগিয়ে গেলে জবদুল পালিয়ে যায়।








