আট হাজার ইয়াবাসহ এসআই আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ১৯:৩৬আপডেট : ২৩ জুন ২০১৯, ১৯:৪৯

এসআই হেলাল ও থানার সু্ইপার মানিক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আট হাজার পিস ইয়াবাসহ পীরগঞ্জ থানার এসআই হেলালকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। রবিবার (২৩ জুন) দুপুরে গোপন খবরের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম এসআই হেলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রায় ৮ হাজার ইয়াবাসহ হেলাল ও তার সোর্স থানার সুইপার মানিককে আটক করা হয়।

রাণীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা অভিযান চালিয়ে তার বাসা থেকে আট হাজার পিস ইয়াবাসহ এসআই হেলাল ও তার সহযোগী মানিককে আটক করেছি।’ তার তথ্যের ভিত্তিতে আরও মাদক উদ্ধার হতে পারে বলে জানান ঠাকুরগাঁও ডিবির ওসি।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রহমান জানান, এটি থানার জন্য একটি নিন্দনীয় বিষয়। ওই এসআইর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘এসআই হেলাল একজন প্রভিশনাল সাব-ইন্সপেক্টর, তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাকে কোর্টে হাজির করার প্রস্তুতি চলছে। আইজির নির্দেশে পুলিশ বাহিনীর মধ্যে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি আমরা। এটা জনসাধারণের মধ্যে পুলিশের ভাবমূর্তির প্রশ্ন। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার কঠোর অবস্থানে।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম