গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ১২:৪৯আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৩:২৩

নীলফামারী নীলফামারীতে গাছ থেকে পড়ে আরমান হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরমান পৌর শহরের মধ্য হাড়োয়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে ও শহরের ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সদরের ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু এ তথ্য জানান।
নিহতের মামা হাছানুর রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী লাভলী বেগমের বাড়ির গাছে উঠে নারকেল পাড়ার সময় গাছ থেকে পড়ে আহত হয় আরমান। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। বাদীপক্ষের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম