খানসামা হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ প্রবেশে নিষেধাজ্ঞা

দিনাজপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৯:১৫আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:২২

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিকিৎসক ভিজিট ও রোগীদের প্রেসক্রিপশনের ছবি না তোলার জন্য তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বুধবার (৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক স্বাক্ষরিত নোটিশে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সপ্তাহে একদিন (মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত) চিকিৎসক ভিজিটের জন্য নির্দেশনা দেওয়া হলো। উল্লেখিত সময় ছাড়া আন্তঃবিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে অবস্থান না করতে এবং রোগীদের প্রেসক্রিপশনের ছবি না তুলতে ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের নিষেধ করা হলো।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, খানসামা থানা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা, আন্তঃবিভাগ-বহির্বিভাগ ও জরুরি বিভাগের ইনচার্জ, খানসামার সব ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নোটিশের কপি দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক জানান, হাসপাতালের সেবা কার্যক্রমকে বিঘ্নিত না করতে ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের এর আগেও জানানো হয়েছে, তবে তারা তা মানছেন না। বিষয়টি সরকারি কাজে বাধা দেওয়ার শামিল। তাই এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম