গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৬:০৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৬:৩১

দুর্ঘটনা কবলিত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম রাজু মিয়া (৩০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চালক অটোভ্যানে ৪-৫ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। হেলিপ্যাড এলাকায় রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজু মিয়া মারা যান। এ সময় চালকসহ আরও তিনজন আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হবে। এছাড়াও ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক