স্বেচ্ছাশ্রমে তৈরি হলো ৩০০ মিটার রাস্তা

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ০৯:৫৩আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:৩৬

স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তাটি নীলফামারীর সৈয়দপুরে সেচ্ছাশ্রম আর স্থানীয়দের দেওয়া জমিতে তৈরি হলো ৩০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা। পৌরসভার ৪নং ওয়ার্ড কয়ানিজ পাড়া মহল্লায় শুক্রবার (৫ জুলাই) দিনব্যাপী ৩০০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রশস্থ রাস্তাটি তৈরি করেন তারা।

শহরের কয়ানিজপাড়া এলাকায় প্রায় এক হাজার পরিবারের চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা ছিল। তাও খানা-খন্দে ভরা এবং জমির আইলের মতো চিকন। এজন্য যাতায়াত করা খুবই কষ্টকর ছিল। এ অবস্থায় এলাকার আফসার আলীর বাড়ি থেকে আগের বিগবন ড্রেন পর্যন্ত রাস্তাটি নির্মাণে উদ্যোগী হয়ে আলাপ আলোচনার মাধ্যমে গোলাম মোস্তফা, রূপালী, ফজলু, নজির, লিটন, আফসার আলী ও এলাকার ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টুসহ শতাধিক মানুষ সেচ্ছায় রাস্তার নির্মাণ করেন।

এ ব্যাপারে আফসার আলী বলেন, ‘আমরা জমি ও মাটি দিয়ে রাস্তাটি তৈরি  করলাম। এখন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের কাছে দাবি অচিরেই এ রাস্তাটি পাকা করে দেবেন।’  

ওয়ার্ড কাউন্সিলর জোব্য়াদুল ইসলাম মিন্টু জানান, অল্প সময়ের মধ্যে রাস্তাটিকে পাকা করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

সৈয়দপুর পৌরসভার মেয়র বলেন, জমিদাতারা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের সহযোগিতায় অতিদ্রুত রাস্তাটি পাকা করার ব্যবস্থা করা হবে। এভাবেই যদি এলাকাবাসী নিজের প্রয়োজনে রাস্তার জন্য জমি ছেড়ে দেয়, তাহলে পৌর কর্তৃপক্ষের জন্য রাস্তা নির্মাণ করা সহজ হয়। এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ উপকৃত হবে। অল্প বৃষ্টিতে পানি জমে আর চলাচলে অসুবিধা হবে না। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পৌরসভার উন্নয়ন হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী