হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

হিলি প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ০২:৩৮আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৫৫

হিলি স্থলবন্দর

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৩ টাকা বেড়েছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২২-২৫ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা দরে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ রফতানিতে দেওয়া প্রণোদনা ভারত সরকার প্রত্যাহার করায় এর প্রভাবে পেঁয়াজের দাম বাড়ছে।

এ তথ্য নিশ্চিত করে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রফতানিতে প্রতি কেজিতে এক রুপি করে রফতানিকারকদের প্রণোদনা দিতো। সম্প্রতি তা প্রত্যাহার করে। এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া, অতিরিক্ত গরম ও বৃষ্টিপাতের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ নষ্ট হওয়া ও সরবরাহ কমে যাওয়ায় সেদেশের বাজারে এ পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। আগে ভারতের ইউপিসহ বিভিন্ন মোকামে যে পেঁয়াজ আমরা ৫-৬ রুপিতে কিনতাম, এখন তা কিনতে হচ্ছে ১১-১২ রুপিতে। এর সঙ্গে যোগ হয়েছে বাড়তি পরিবহন ভাড়া। এজন্য দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।’

তিনি দাবি করেন, ‘চাহিদা অনুযায়ী পেঁয়াজ রফতানি না করায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম হচ্ছে। এটাও পেঁয়াজের দামে প্রভাব ফেলছে। আগে যেখানে বন্দর দিয়ে ৪০-৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম