বঙ্গবন্ধুর ইতিহাস না জানলে বাংলাদেশে জন্ম নেওয়াটাই বিফলে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২০:০৯আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:২০

সিধু ও কানুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কে এম খালিদ (ছবি– প্রতিনিধি)

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্থপতি। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস ও বাঙালি সংস্কৃতি জানাতে হবে। বঙ্গবন্ধুর ইতিহাস না জানলে বাংলাদেশে জন্ম নেওয়াটাই বিফলে যাবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল।’

সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানুর অবদানের কথা উল্লেখ করে কে এম খালিদ বলেন, ‘সিধু-কানু শুধু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নয়, বরং সবার গর্ব। তারা বলে গেছেন, কীভাবে নিজের অধিকার আদায়ে সংগ্রাম করতে হয়। সরকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

সিধু-কানু দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ জুলাই) দিনাজপুরে এক জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি, দিনাজপুর সরকারি শিশু পরিবার, দিনাজপুর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, জেলা সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেন তিনি।

এসময় অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মাদকদ্রব্য অধিদফতরের অতিরিক্ত সচিব নুরুজ্জামান শরিফ এনডিসি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ প্রমুখ।

দিনাজপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় কে এম খালিদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের সব অপকর্মের চিত্র তুলে ধরেন। তাদের নিরপেক্ষ হয়ে দল-মত নির্বিশেষে সমাজ ও জনগণের জন্য কাজ করতে হবে। সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম