অর্থ আত্মসাতের অভিযোগে সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালকসহ গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ১৬:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৬:৩৪

দুদক

স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ কথা জানান।

গ্রেফতার উপ-পরিচালক স্টিফেন মুর্মু (৫৮) রাজশাহী কোর্ট এলাকার মোল্লাপাড়া গ্রামের পাওলুস মুর্মুর ছেলে এবং অফিস সহকারী মোস্তাফিজুর রহমান (৫৩) দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।

তিনি আরও জানান, দিনাজপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু অফিসের দুজন কর্মচারীর যোগসাজশে প্রতারণা ও স্বাক্ষর জালিয়াতি করে হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে দুদক তিন জনকে আসামি করে বুধবার একটি মামলা দায়ের করেছে।

মামলা দায়েরের পর উপ-পরিচালক স্টিফেন মুর্মু ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমানকে বুধবার দুপুরে তাদের নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নুরুন নাহারকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতার দুই আসামিকে বুধবার বিকালে আদালতে পাঠানো হবে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম