ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ২০:১৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ২০:১৭

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ফজলে রাব্বী (২৪)। শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের ঢাকামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফজলে রাব্বী পৌর এলাকার পুর্ব গৌরীপাড়া গ্রামের মকলেছার রহমানের ছেলে। ট্রাক জব্দ ও চালক রজব আলীকে আটক করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, ফজলে রাব্বী মোটরসাইকেল যোগে ফুলবাড়ী রেলগেট বাজার থেকে নিমতলা মোড়ে যাচ্ছিলেন। পথে ঢাকামোড়ে এসে রাস্তায় পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) মোটরসাইকেল আরোহী ফজলে রাব্বীর মাথায় চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ ও চালক রজব আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের