নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১২:২৮আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:৩১

বিদ্যুৎস্পৃষ্ট নীলফামারীতে বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিরিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে জেলা শহরের মধ্য হাড়োয়া সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য জানান।
শিরিন হাড়োয়া সরকার পাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রান্নার সময় বিদ্যুৎচালিত চুলার সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে ওই গৃহবধূর মৃত্যু হয়।’
স্থানীয়রা জানান, সদর আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। শুক্রবার (১৯ জুলাই) সকালে লাশ দাফনের প্রস্ততি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী