পানি কমছে ডালিয়া পয়েন্টে, এখনও তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইসগেট খোলা

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ১১:৫৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৫:১৭

তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি কমছে। বুধবার (২৪ জুলাই) সকাল ৬-৯টার মধ্যে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছিল। এতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে এখনও ব্যারাজের সব স্লুইসগেট খোলা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবক’টি (৪৪টি) স্লুইসগেট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা ১২টায় আরও কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এমন ওঠানামায় আতঙ্ক বিরাজ করছে তিস্তাবেষ্টিত চর ও চরগ্রামের বানভাসি মানুষের মাঝে। 

তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক ও উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ জানান, সোমবার (১৩ জুলাই) সকালে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওইদিন পাউবো ব্যারাজ পয়েন্টে তিস্তাবেষ্টিত চর ও চরগ্রাম এলাকায় হলুদ সংকেত জারি করে। এছাড়াও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার নদীবেষ্টিত চর ও চরের গ্রামগুলো প্লাবিত হয়েছিল।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘তিস্তার পানি বাড়া-কমায় ভোগান্তি কমছে না তিস্তা পারের মানুষের। প্রথম দফার বন্যা পরিস্থিতির উন্নতির পর আবারও বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বন্যাকবলিতরা।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী