গুজব ছড়ানোর অভিযোগে দিনাজপুরে আটক ১

দিনাজপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২০:৪৯আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৫২

মোস্তফা মনোওয়ার হোসেন ‘পদ্মা সেতু নির্মাণে এক লাখ বা তার অধিক মানুষের মাথা প্রয়োজন’ ফেসবুকে এমন পোস্ট দেওয়ার অভিযোগে দিনাজপুরে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম মোস্তফা মনোওয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার মহরমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ‘বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় থেকে একটি ল্যাপটপ, একটি মডেম, দুটি মোবাইলফোন ও তিনটি সিমও উদ্ধার করা হয়।’

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মোস্তফা দিনাজপুরের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। সে এসএসসি পাস।

ফেসবুক পোস্ট কবে দিয়েছে, পোস্ট দেওয়ার ১৫ মিনিটের মধ্যে পুলিশ কীভাবে জানলো, রাজনৈতিক পরিচয় কি, আইনগত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এসব প্রশ্ন এড়িয়ে পুলিশ সুপার বলেন, ‘এগুলো আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) জানানো হবে।’

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম