সাদুল্যাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২৩:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:৪২

সাদুল্যাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ গাইবান্ধার সাদুল্যাপুরে চলমান বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় ৫৬ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন ও চেক তুলে দেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ শাহীন সরকার ও পিআইও মনিরুজ্জামান মনির।

সাদুল্যাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম, রসুলপুর ও কামারপাড়া ইউনিয়নের দরিদ্র-অসহায় ৫৬টি পরিবারের মধ্যে ১০৩ বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকা করে ১০৩টি চেক বিতরণ করা হয়।

তিনি আরও জানান, বন্যা ও নদী ভাঙনে সাদুল্যাপুর উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাদের মধ্যেও বিতরণ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম