নিখোঁজ তরুণের লাশ নাগর নদীতে

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১৭:৫১আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:৫২

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিখোঁজের দুই দিন পর নাগর নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। তার নাম আল আমিন (১৮)।  ‍শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিজিবি কান্ধাল বিওপির হাবিলদার আমির হামজা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ৩৫৮ মেইন পিলারের ৮-আর পিলার এলাকার সুইচগেটের কাছাকাছি নাগর নদীতে একটি লাশ দেখতে পাই। বিষয়টি জানাজানি হলে নিহতের ভাই তজির উদ্দীন ঘটনাস্থলে এসে আল-আমিনের লাশ শনাক্ত করেন।’

হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুর আহম্মেদ জানান, লাশের খবর কান্ধাল বিওপির মাধ্যমে আমরা জানতে পারি। পরে ঘটনাস্থল বুড়ির হাটে গিয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে আল আমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আল আমিন উপজেলার ৬নম্বর ভাতুরিয়া ইউনিয়নের রামপুর-ভাতুরিয়া গ্রামের খয়ের বকশের ছেলে।

খয়ের বকশ বলেন, ‘আমার ছেলে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। শুক্রবার দুপুরে উপজেলার ৪নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের কান্ধাল-রহমতপুর সীমান্ত এলাকার নাগর নদীর বুড়িরঘাটে ভাসমান লাশের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে আল আমিনের লাশ শনাক্ত করি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম