হিলিতে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ২৩:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২৩:০৫

গ্রেফতার দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ইশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আসামিরা হলেন—ইশবপুর গ্রামের মৃত জহির উদ্দিনের দুই ছেলে নুর ইসলাম (৪০) ও শাহজালাল (৪৫), একই এলাকার মৃত বায়েন উদ্দিনের ছেলে ছামসুদ্দিন (৬০), ছামসুদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (৩৫) এবং আলি আহম্মেদের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাতে হিলির ইশবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার (২৬ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম