আমদানি নির্ভরতা কমাতে রেল কারখানায় তৈরি হচ্ছে নতুন ক্যারেজ শপ

নীলফামারী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৩:২৭আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৩:৫৪

সৈয়দপুর রেলওয়ে কারখানা  

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারতীয় অর্থায়নে তৈরি হচ্ছে আরেকটি নতুন ক্যারেজ (কোচ) শপ। রেলের সক্ষমতা বাড়ানোর জন্য নতুন শপটি স্থাপন করা হচ্ছে বলে জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম।

তিনি আরও জানান, এরইমধ্যে এর সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে স্থান নির্বাচন করে কারখানার ভেতরে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের নির্দেশেই সাইনবোর্ডটি লাগানো হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৭০ সালে ৮০০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৫টি শপ (উপ-কারাখানা) রয়েছে। সেখানে রেলওয়ে কোচ (বগি) মেরামতসহ প্রায় এক হাজার ২০০ ধরনের যন্ত্রপাতি তৈরি হয়ে আসছে। বর্তমান সরকার বংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ও রেল কোচ আমদানির নির্ভরতা কমাতে সৈয়দপুরে আরও একটি ক্যারেজ শপ নির্মাণের সিদ্ধান্ত নেয় । এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য শত কোটি টাকা ব্যায়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের  উদ্দেশে সরকারের সঙ্গে ২০১৬ সালে ভারতীয় রেল কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গত দুই বছর এ নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন ক্যারেজ শপ নির্মাণের জন্য ব্যাপক সমীক্ষা চালায় বাংলাদেশ রেলওয়ে। ক্যারেজ শপ নির্মাণে কারখানার ধরন ও প্যাটার্ন নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ নিয়োগের প্রস্ততি চলছে। 

সৈয়দপুর রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুল মমিন জানান, ওই ক্যারেজ শপটি নির্মিত হলে রেল কোচ আমদানির নির্ভরতা কমে আসবে। ভারতীয় ঋণে (লাইন অফ ক্রেডিট) ক্যারেজ শপটি তৈরি হবে। এই জন্য গত মে মাসে আন্তর্জাতিক কনসালটেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে খুব শিগগিরই ক্যারেজ শপের কাজ শুরু হবে।’

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম  জানান, এরইমধ্যে ক্যারেজ শপ নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্ধারিত স্থানে সাইনবোর্ড টাঙানো হয়েছে। আশা করছি, আগামী বছর থেকে এটি উৎপাদনে যাবে। 

এ ব্যাপারে, রাজশাহী রেলওয়ের চিপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বণিক মোবাইল ফোনে জানান, ক্যারেজ শপটি নির্মাণ হলে বাংলাদেশ রেলওয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে। সৈয়দপুরে রেলওয়ে কারখানা একটি পরিপূর্ণ রেলওয়ে কারখানা হবে। আশা করছি দ্রুত সব প্রক্রিয়া শেষ করে, শপে কাজ শুরু করা সম্ভব হবে। তবে ব্যয় ও বরাদ্দের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেনি। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী