মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৮:৫৯আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:০৩

নীলফামারী নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (২২)। রবিবার (২৮ জুলাই) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের ফুলতলায় দুর্ঘটনাটি ঘটে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত হাবিবুর জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, রবিবার (২৮ জুলাই) সকালে হাবিবুর রহমান মোটরসাইকেলে করে চাচাতো বোন মমতাকে (২০) সঙ্গে নিয়ে বাড়ি থেকে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ফুলতলায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর। গুরুতর আহত মমতাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মমতা একই গ্রামের মজিবুল ইসলামের মেয়ে। তারা দুজনেই উত্তরা ইপিজেডের উত্তরা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাবিবুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম