গুজব ছড়ানোর অভিযোগে গাইবান্ধায় কলেজছাত্র আটক

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০২:২৯আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:৪০

গুজব ছড়ানোর অভিযোগে গাইবান্ধায় কলেজছাত্র আটক ধর্মীয় অনুভূতি নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মারুফুল হাসান (১৯) নামে এক কলেজছাত্রকে আটক করছে র‍্যাব সদস্যরা। তার কাছ থেকে মোবাইল ফোন, সিম ও মেমোরি কার্ড  উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চাপাদহ কুপতলা বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফুল হাসান সদর উপজেলার কুপতলা চাপাদহ (মধ্যপাড়া) গ্রামের এটিএম আব্দুল মাবুদ মিয়ার ছেলে। সে মালিবাড়ির সোলায়মান নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএচসি'র দ্বিতীয় বর্ষের ছাত্র।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুন্না বিশ্বাস তাকে আটকের কথা নিশ্চিত করেন। তিনি জানান, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ধর্মীয় অনুভূতি নিয়ে গুজব রটায় ওই শিক্ষার্থী।  গোপন সংবাদের ভিত্তিতে কুপতলা বাজারের মাহি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে তার কাছ থেকে একটি এ্যানড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গুজব রটানোর অপরাধে মারুফুল হাসানের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করবে।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম