কুড়িগ্রামে আরও পাঁচ ডেঙ্গু রোগী ভর্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১৯:০৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:১০

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে ফেরত আসা রোগীর সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নতুন পাঁচ জন রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের তিন জন রেফার নিয়ে চলে গেছেন। ডেঙ্গু কর্নার চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুলাই) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত আট জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে তিন জন রোগী রেফার নিয়ে চলে গেছেন। এছাড়া গত তিন দিনে নতুন করে পাঁচ জন রোগী ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক বলেন, ‘আমাদের হাসপাতালে এনএস-১ এন্টিজেন শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই। তবে কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী এলে তার চিকিৎসা সুবিধা এখানে রয়েছে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু কর্নার চালু করেছি। আক্রান্ত রোগীদের মশারির ভেতর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নতুন ভর্তি হওয়া পাঁচ জন হলো- আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই ঢাকা থেকে দুই-তিন দিন আগে ফিরে এসেছেন। এরমধ্যে আব্দুল্লাহ আল মামুন ঢাকায় জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম ফিরলেও অন্যরা কুড়িগ্রামে ফিরে জ্বরে আক্রান্ত হয়েছেন। পরে তারা কুড়িগ্রামে আপডেট নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তাদের ডেঙ্গু এনএস-১ পজেটিভ ধরা পড়ে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম