স্বাস্থ্যসম্মত উপায়ে পশু মোটাতাজা করেছেন নীলফামারীর খামারিরা

নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১১:৩৬আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:৫০

খামারে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর খামারিরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরু-ছাগল মোটাতাজা করেছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোন্নাকা আলী বলেন, খড়,ঘাস,খৈল,চালের কুড়া ও ভূষি খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। এজন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই অনুযায়ী দাম পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

এরই মধ্যে কোরবানির জন্য পশু কেনাবেচা শুরু হয়েছে। তবে হাট জমতে আরও কয়েকদিন দেরি হবে বলে খামারি ও গৃহস্থরা জানিয়েছেন। এরই মধ্যে গরু ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার ব্যাপারীরা খামারে খামারে গিয়ে চাহিদা মতো গরু কিনতে শুরু করেছেন।

স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে এবার ক্রেতাদের মাঝে দেশি ও শংকর জাতের গরুর চাহিদা বেশি থাকায় ব্যাপারীরা এ জাতের গরুই কিনছেন সবচেয়ে বেশি পরিমাণে।

জেলা প্রাণী সম্পদ অধিদফতর সূত্রে জানা গেছ, জেলায় নিবন্ধিত খামারে ৫৮ হাজার ১২০টি পশু প্রস্তুত করছেন খামারিরা। এর বাইরেও গৃহস্থ পরিবারগুলো কোরবানির জন্য গরু-ছাগল প্রস্তুত করেছে।

স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে

জেলা শহরের নিউবাবু পাড়ার গরুর খামারি শফিয়ার রহমান বলেন,প্রতি বছর কোরবানির জন্য ১০-১২টি ষাঁড় দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে থাকি। দেশী গরুর বাজারে চাহিদা থাকায় খাওয়া খরচ বাদ দিয়ে এবারে লাভের মুখ দেখা যাবে। আশা করি, ভারতের গরু ছাড়াই আমাদের দেশীয় গরু দিয়ে কোরবানির হাট-বাজারগুলো ভরে যাবে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোন্নাকা আলী বলেন, এবারে কোরবানির পশুর চাহিদা মেটাতে যে পরিমাণ গরু ছাগল লালন-পালন করা হয়েছে তাতে পশুর কোন ঘাটতি হবে না। বরং চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করণের জন্য উপজেলা ভিত্তিক তালিকাভুক্ত খামারিদের সারা বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম