কুড়িগ্রামে আরও তিন ডেঙ্গু রোগী ভর্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৬:৩৬আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:১৩

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে ফেরত আরও তিন রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে কুড়িগ্রামে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে আট জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি তিন জন রেফার নিয়ে চলে গেছেন। ক্রমাগত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু কর্নার চালুর পাশাপাশি বিনামূল্যে এনএসওয়ান এন্টিজেন শনাক্ত করার সুবিধা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, বিনিতা আলম নামে এক নারী রোগীসহ আট জন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা রেফার নিয়ে চলে গেছেন।

জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে তিন জন রোগী রেফার নিয়ে চলে গেছেন। এছাড়া গত চার দিনে নতুন করে আট জন রোগী ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, এদের মধ্যে একজন নারী।

তত্ত্বাবধায়ক বলেন, ‘স্বল্প পরিসরে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এনএসওয়ান এন্টিজেন শনাক্ত করার সুবিধা চালু হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা সবাইকে এই সুবিধা দিতে পারবো না। জ্বরে আক্রান্ত যাদেরকে দেখে আমাদের ডেঙ্গু আক্রান্ত বলে সন্দেহ হবে তাদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা এই পরীক্ষা করবো। কারণ আমরা মাত্র কয়েকটি কিট হাতে পেয়েছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম