সৌদির সঙ্গে মিল রেখে বিরামপুরে আগাম ঈদ পালিত

হিলি প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১০:২২আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১০:৩৬

বিরামপুরে ঈদের জামাত সারাদেশে আগামীকাল সোমবার (১২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার (১১ আগস্ট) দিনাজপুরের বিরামপুরে কয়েকটি গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা পালিত হচ্ছে।
রবিবার সকাল ৮টায় বিরামপুর উপজেলার আয়ড়া নুরুলহুদা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ এবং খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’টি ঈদের জামাত হয়েছে।  দুই জামাতে ১৫টি গ্রামের প্রায় ১০০ লোক নামাজ আদায় করেন। গতবারের চেয়ে এবার দুই ঈদের জামায়াতে মুসল্লির উপস্থিতি কমে গেছে। খয়ের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদের মাঠে নামাজের ইমামতি করেন দেলোয়ার হোসেন কাজী। 
তিনি বলেন, প্রতিবারের মতোই এবারও আয়ড়া নুরুলহুদা ইসলামীয় দাখিল মাদ্রাসা ও খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত হয়েছে। তবে গত বারের তুলোনায় এবার মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুর উপজেলার দু’টি স্থানে আগাম ঈদের জামাত হয়। সেই জামাতে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী