নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মে ২০২৫, ০৯:৩২আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:৩২

আজ রবিবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নিজ জেলা মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দিনব্যাপী জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী জানান, দেশব্যাপী জামায়াতে ইসলামী যে গণসংযোগ কার্যক্রম চালাচ্ছে, তারই অংশ হিসেবে আমিরে জামায়াত এ সফরে এসে পৌঁছেছেন।

তিনি রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাজার এমএনএইচ কমিউনিটি সেন্টারে মহিলা সমাবেশে অংশ নিচ্ছেন। এরপর ১১টায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার দখিনা দাওয়া পার্টি সেন্টারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলা চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এবং সন্ধ্যা কুলাউড়া উপজেলার শরীফপুরে সন্ধ্যা সাতটায় ও রাত সাড়ে ৮টায় হাজীপুরে আরও তিনটি মতবিনিময় সভা ও সমাবেশে অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী