হিলি দিয়ে চামড়া পাচার রোধে বিজিবির নিরাপত্তা জোরদার

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ০৮:১০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৮:২৯

বিজিবির টহল জোরদার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে নিয়মিত প্রহরার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। ভারতের তুলনায় দেশে গরু ও ছাগলের চামড়ার দাম খানিকটা কম। এজন্য চামড়া পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় এ সতর্কাবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির টহল চেকপোস্ট

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে ভারতে চামড়া পাচার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দফতরের নির্দেশনা রয়েছে। এই কার্যক্রমটা মূলত শুরু হয় ঈদের পরপর। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেসব এলাকায় কোরবানি হবে সেই চামড়াগুলো কোথায় কোনও জায়গায় জমায়েত হচ্ছে কিনা, চামড়া যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা এসব বিষয় মনিটরিংয়ে থাকবে। এছাড়াও সীমান্তে যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদেরকে ঈদের আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছে। সীমান্তের দুর্বল অংশগুলোয় আলাদা ও অতিরিক্ত পেট্রোলিং, টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের সব  কার্যক্রম মনিটরিং করা হবে। সেই সঙ্গে সীমান্তে দায়িত্বরত প্রতিটি বিজিবি সদস্যকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী সব ক্যাম্পে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক