দেশবাসীকে ঈদ শুভেচ্ছা মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১১:৪৭আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১১:৪৭

ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

সোমবার (১২ আগস্ট) সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র ঈদুল অজহার মূল কথা হচ্ছে ত্যাগ। হযরত ইব্রাহিম (আ.) নিজের সন্তানকে কোরবানির মধ্য দিয়ে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সমগ্র বিশ্বের মানুষের কাছে যা উজ্জ্বল হয়ে আছে। এটা আমাদের জন্য একটা নির্দেশনা যে, মহান আল্লাহকে পেতে হলে, তার সান্নিধ্যে যেতে হলে, অবশ্যই ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের জীবনেও বড় কিছু পেতে হলে বড় ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে। আজকে সামগ্রিকভাবে দেশের যে অবস্থা, তাতে সবার কাছে আহ্বান থাকবে খালেদা জিয়ার মুক্তির জন্য ত্যাগ শিকারের। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে যেন আমরা যেতে পারি।’

/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম